ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে ১০১ পিস ই'য়াবা’সহ ০১ জন মা'দক ব্যবসায়ী’কে গ্রে'ফতার করেছে র্যাব-১০
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে ১০১ পিস ই'য়াবা’সহ ০১ জন মা'দক ব্যবসায়ী’কে গ্রে'ফতার করেছে র্যাব-১০
নিজস্ব প্রতিবেদক
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে ১০১ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র্যাব-১০ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র্যাবের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ২০/০৮/২০২৬ তারিখ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র্যাব-১০। র্যাব-১০, সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২০/০৮/২০২৬ তারিখ রাত অনুমান ২০.১৫ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ
থানাধীন পানগাঁও এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০১ (একশত এক) পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজার মূল্য ৩০,৩০০/- (ত্রিশ হাজার তিনশত টাকা), সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ ফজলুর হক @ ফজলু (২৯), পিতা- মোঃ গিয়াস উদ্দিন, সাং- দক্ষিন পানগাঁও, কাজীর গাঁও, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা বলে জানা যায়। এ সময় তার নিকট হতে ০২ (দুই) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে।
ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। *তপন সরকার* *সিনি: সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স