ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ডি'বির অ'ভিযান, ‘স্বপ্ন জগৎ’ পার্কে নারীসহ ৩ জনের কা'রাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২০ ২২:০৬:৫৯
ঠাকুরগাঁওয়ে ডি'বির অ'ভিযান, ‘স্বপ্ন জগৎ’ পার্কে নারীসহ ৩ জনের কা'রাদণ্ড ঠাকুরগাঁওয়ে ডিবির অ'ভিযান, ‘স্বপ্ন জগৎ’ পার্কে নারীসহ ৩ জনের কা'রাদণ্ড
মোঃ আকতারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:


ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ঠাকুরগাঁও-রুহিয়া সড়ক সংলগ্ন ‘স্বপ্ন জগৎ’ পার্কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এবং মাদক ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের ঘটনায় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে পার্কটির মালিক এবং আকচা ইউনিয়নের গোলাম সারোয়ার চৌধুরীর বড় ছেলে সাঈদ চৌধুরী রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।


পরে গ্রেপ্তার তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার ৫০০ টাকা করে জরিমানা করেন। ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুলের নেতৃত্বে ডিবি পুলিশের


একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন পার্ক ও বিনোদনকেন্দ্রে মাদক সেবন, মাদক কারবার এবং অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ