কাঠবিড়ালির জাম্বুরা খাওয়ার দৃশ্য মোবাইলবন্দি!
কাঠবিড়ালির জাম্বুরা খাওয়ার দৃশ্য মোবাইলবন্দি!
মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।।
“কবিতায় কাঠবিড়ালি পেয়ারা খায়”—এমন চিরচেনা পংক্তি তো বহু যুগের। তবে বাস্তবে কবিতার সেই চেনা দৃশ্য পাল্টে গিয়ে এবার ঘাস-লতা ছাপিয়ে জাম্বুরা খাওয়ার একটি নান্দনিক ও ব্যতিক্রমী দৃশ্য ধরা পড়েছে কুমিল্লার বুড়িচংয়ে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বুড়িচং
উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কুসুমপুর এলাকায় থেকে এই চমৎকার দৃশ্যটি মোবাইলবন্দি করা হয়। ছন্দে ছন্দে গুনগুন করে গেয়ে ওঠেন, “কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও—থুক্কু, জাম্বুরা তুমি খাও!” আদিত্য দেবের মনে তখন এক মজার অনুভূতি কাজ করছিল; তিনি মনে মনে
ভাবছিলেন, “আমার আগেই দেখি সে আজকের নাস্তাটা সেরে ফেলল!” প্রকৃতির এই ছোট্ট অতিথির মজার কাণ্ডটি মোবাইলর বন্দি করার পর তা স্থানীয়দের মাঝে বেশ কৌতূহল ও আনন্দের সৃষ্টি করেছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স