আহল্লা দরবার শরীর (বেংগুরা) ও কানুনগোপাড়া - বহদ্দারহাট রুটে পুনরায় বাস চালুর দাবি
আহল্লা দরবার শরীর (বেংগুরা) ও কানুনগোপাড়া - বহদ্দারহাট রুটে পুনরায় বাস চালুর দাবি
এম মনির চৌধুরী রানা
চট্টগ্রামের বোয়ালখালীর মুকুন্দরামের হাট ( আহল্লা দরবার শরীর বেংগুরা) থেকে বহদ্দারহাট পর্যন্ত সড়কে নিয়মিত লোকাল মিনি বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছেন যাত্রী ও স্থানীয়রা। গ্যাস সংকটের সুযোগে সিএনজি অটোরিকশার ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় প্রতিদিনের যাতায়াতে চরম ভোগান্তিতে পড়ছেন স্বল্প ও মধ্যম আয়ের হাজারো মানুষ। মুকুন্দরামের হাট থেকে আরকান সড়কের বিভিন্ন এলাকা হয়ে বহদ্দারহাট পর্যন্ত প্রতিদিন কর্মজীবী, শিক্ষার্থী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন।
কিন্তু গণপরিবহনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অনেকটা বাধ্য হয়েই তাদের সিএনজি অটোরিকশার ওপর নির্ভর করতে হচ্ছে। এতে নির্ধারিত ভাড়ার তুলনায় কোথাও দ্বিগুণ, কোথাও তিনগুণ পর্যন্ত ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। যাত্রী কল্যাণ সমিতির বোয়ালখালীর সভাপতি অধির বড়ুয়া বলেন, “ আহল্লা দরবার শরীর মুকুন্দরামের হাট ও কানুনগোপাড়া এই দুটি রোড়ে দুটি বাস সার্ভিস ছিল কালের পরিক্রমায় তা বন্ধ হয়ে গেছে বর্তমানে ছোট গাড়ি প্রচুর বৃদ্ধি পাওয়ায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এর থেকে উত্তলন জন্য পুনরায় বাস চালুর দাবি করছেন
বোয়ালখালী স্থানীয় জনসাধারণ সড়কে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত গণপরিবহনের সংকট রয়েছে। গ্যাস সংকটের কারণে সিএনজি অটোরিকশার ভাড়া বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ আর ও বহুগুণ বেড়েছে। বহদ্দারহাট - কানুনগোপাড়া ও বহদ্দারহাট আহল্লা দরবার শরীর বেংগুরা রুটে পর্যাপ্ত সংখ্যক লোকাল মিনি বাস চালু করা হলে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতাও নিয়ন্ত্রণে আসবে। তাই সংশ্লিষ্ট প্রশাসন ও বাস মালিক সমিতির প্রতি দ্রুত এই রুটে বাস সার্ভিস চালুর আহ্বান জানাছে। নিয়মিত যাত্রী আশুতোষ চৌধুরী টিকলু বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে কর্মস্থল ও বিভিন্ন প্রয়োজনীয় কাজে যাতায়াত করতে হয়। বাস না থাকায় সিএনজি অটোরিকশাই একমাত্র ভরসা। কিন্তু ভাড়া অনেক বেড়ে যাওয়ায় প্রতিদিন অতিরিক্ত টাকা খরচ হচ্ছে।
একটি লোকাল মিনি বাস সার্ভিস চালু হলে আমাদের মতো নিয়মিত যাত্রীদের জন্য অনেক সুবিধা হবে। যাত্রীদের দাবি, কানুনগোপাড়া–বহদ্দারহাট ও বহদ্দারহাট আহল্লা দরবার শরীর বেংগুরা এই দুটি রুটে পর্যাপ্ত সংখ্যক লোকাল মিনি বাস চালুর পাশাপাশি গুরুত্বপূর্ণ স্টপেজগুলো নির্ধারণ করে সেখানে বাস থামানোর ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে গণপরিবহনে নির্ধারিত ভাড়া কার্যকর এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি নিশ্চিত করতে হবে। স্থানীয়দের মতে, একটি সড়ক শুধু যানবাহন
চলাচলের মাধ্যম নয়—এটি মানুষের কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে সরাসরি যুক্ত। তাই কানুনগোপাড়া ও বেংগুরা সড়কে নিরাপদ, নিয়মিত ও সাশ্রয়ী গণপরিবহন নিশ্চিত করতে দ্রুত লোকাল মিনি বাস সার্ভিস চালু করা এখন সময়ের দাবি।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স