ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ১০ কেজি গাঁ'জা ও প্রাইভেটকারসহ গ্রে'ফতার ২

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২০ ০৮:৫৭:৫১
কুড়িগ্রামে ১০ কেজি গাঁ'জা ও প্রাইভেটকারসহ গ্রে'ফতার ২ কুড়িগ্রামে ১০ কেজি গাঁ'জা ও প্রাইভেটকারসহ গ্রে'ফতার ২
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-



বুধবার, ১৯ আগষ্ট ২০২৬ ইং ০৭:০১ পিএম. কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ধরলা সেতুর পশ্চিম পাশে টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—খুলনা জেলার ফুলতলা থানার ধোপাখোলা এলাকার মোঃ মোস্তাকিন কাজী (২৪) ও একই এলাকার মোঃ লিটন কাজী (২৬)। মোঃ মোস্তাকিন কাজী প্রাইভেটকারটির চালক এবং মোঃ লিটন কাজী তার সহযোগী বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ জানায়, ডিবি পুলিশের একটি চৌকস দল ধরলা সেতুর পশ্চিম পাশের টোল প্লাজার সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালায়। এ সময় গাড়িটির পেছনের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০টি প্যাকেটে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক পরিবহনের সময় দুইজনকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায়


গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে তিনি সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ