কাউখালীতে বিদ্যালয় চলাকালে বাজারে ৬ শিক্ষার্থী, বিদ্যালয়ে ফেরালেন সচেতন ব্যক্তি
কাউখালীতে বিদ্যালয় চলাকালে বাজারে ৬ শিক্ষার্থী, বিদ্যালয়ে ফেরালেন সচেতন ব্যক্তি
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে বিদ্যালয় চলাকালীন সময় বিদ্যালয়ের বাইরে অবস্থান করায় কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছয় শিক্ষার্থীকে বিদ্যালয়ে হস্তান্তর করেছেন স্থানীয় এক সচেতন ব্যক্তি। বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কেউন্দিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ওই ছয় শিক্ষার্থী বিদ্যালয় চলাকালীন সময় বিদ্যালয়ের পাশের কেউন্দিয়া বাজারে অবস্থান করছিল। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দা রুবেল হোসেন শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়ে গিয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক চন্দ্র হালদার ওই শিক্ষার্থীদের অভিভাবকদের বিষয়টি অবহিত করে আগামীকাল বৃহস্পতিবার বিদ্যালয়ে আসতে বলেন। এ বিষয়ে কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক চন্দ্র হালদার বলেন, “বিদ্যালয় চলাকালীন সময়ে আমরা সবসময় শিক্ষার্থীদের নজরদারির মধ্যে রাখার চেষ্টা করি। কোনো শিক্ষার্থী যাতে বিদ্যালয়ের বাইরে গিয়ে অপ্রয়োজনীয়ভাবে সময় কাটাতে না পারে, সে বিষয়ে শিক্ষকরা নিয়মিত খোঁজখবর রাখেন। আজ ছয়জন শিক্ষার্থী
বিদ্যালয়ের পাশে বাজারে অবস্থান করছিল—একজন সচেতন ব্যক্তি তাদের বিদ্যালয়ে এনে আমাদের কাছে হস্তান্তর করেছেন। বিষয়টি অভিভাবকদের জানানো হয়েছে এবং তাদের আগামীকাল বিদ্যালয়ে আসতে বলা হয়েছে।
প্রধান শিক্ষক আরও বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও শৃঙ্খলা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এ ধরনের বিষয়ে আমরা আরও সতর্ক থাকব।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স