ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১৯ ২১:১৬:১৮
ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা
সভাপতি ইখলাস উদ্দিন ও সম্পাদক জহিরুল ইসলাম ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি


আলেম-উলামাদের অরাজনৈতিক ঐতিহ্যবাহী সংগঠন ‘ইত্তেফাকুল উলামা’ ত্রিশাল উপজেলা শাখার নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। দ্বীনি দাওয়াতের প্রসার, উম্মাহর ঐক্য সুদৃঢ় করা এবং সামাজিক কল্যাণমূলক কর্মকা-


কে আরও গতিশীল করার লক্ষ্যেইকমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে প্রবীণ ও নবীন আলেমদের সমন্বয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব বণ্টন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা ইখলাস উদ্দিন, সাধারণ সম্পাদক হয়েছেন মুফতি জহিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ বৈলরী কে মনোনীত করা হয়। ত্রিশাল পৌর শহরের জামিয়া নিয়ামতিয়া মাদরাসায় উলামা সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।


নতুন নেতৃত্ব ত্রিশাল উপজেলার সার্বিক দ্বীনি পরিবেশ সমুন্নত রাখা, সামাজিক মূল্যবোধ পুনরুজ্জীবিত করা এবং তরুণ সমাজকে নৈতিকতা ও সঠিক পথের দিশা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় আলেম-উলামা ও সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ। আব্দুল্লাহ আল ফাহাদ ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ