ঝিনাইদহে অ'ভিযান চালিয়ে ১৬৫২ বোতল ফে'ন্সিডিল সদৃশ ফে'রারডিল ও স্কা'ফসহ একজন মা'দক ব্যবসায়ীকে গ্রে'ফতার করেছে র্যাব-৬, ঝি'নাইদহ ক্যাম্প
ঝিনাইদহে অভিযান চালিয়ে ১৬৫২ বোতল ফেন্সিডিল সদৃশ ফেরারডিল ও স্কাফসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প।
নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহে অভিযান চালিয়ে ১৬৫২ বোতল ফেন্সিডিল সদৃশ ফেরারডিল ও স্কাফসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প। ১। মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে র্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ২। এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৮ আগস্ট ২০২৬ তারিখ, রাত ২৩:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের
ভিত্তিতে ঝিনাইদহ জেলার সদর থানাধীন হামদহ বাইপাস মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১০৬২ বোতল স্কাফ ও ৫৯০ বোতল ফেয়ারডিলসহ *সর্বমোট ১৬৫২ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকদ্রব্য এবং ০১ টি কাভার্ড ভ্যানসহ* একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি হলেন- *১। মোঃ শাহিন (২০), পিতা: মোঃ আব্দুল মালেক* সাং: জয়কালিপুর, থানা: বাঞ্চারামপুর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া। গ্রেফতারকালে উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। ৩। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে ঝিনাইদহ জেলার সদর থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামত ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ৪। স্কোয়াড্রন লিডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানী কমান্ডার, সিপিসি-২, ঝিনাইদহ জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও
ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স