ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

A. K. M. Anwar Sayed Titu
আপডেট সময় : ২০২৬-০৮-১৯ ০০:২৭:৩৫
কুড়িগ্রামে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে কুড়িগ্রামে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় বাক প্রতিবন্ধী এক তরুণীকে তার প্রতিবেশী দাদা ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন জানান, গত ১৬ অগাস্ট পাইকেরছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এই ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী যুবতী ওই দিন রাতেই ভূরুঙ্গামারী থানায় অভিযোগ করেন। অভিযোগের সত্যতা পাওয়ার পর পুলিশ থানায় মামলাটি রেকর্ড করে।

এ মামলার আসামি মোঃ শাহাদাৎ হোসেন (৪৫) ওই ইউনিয়নের মাইন উদ্দিন শেখের ছেলে।

অভিযোগে বলা হয়, গত ১৬ অগাস্ট দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে শাহাদাৎ ওই নারীকে তার শোয়ার ঘরে নিয়ে কাপড় দিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। পরে শাহাদাৎ চলে যাওয়ার সময় ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।

পরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী তার মাকে ঘটনাটি জানান। ওই দিন রাতেই ঘটনার বিচার চেয়ে ভূরুঙ্গামারী থানায় অভিযোগ করেন তিনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রেকর্ড করে।

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন পরিষদের সদস‍্য মোঃ সিরাজুল ইসলাম বাবু বলেন, “ঘটনার পর থেকে মোঃ শাহাদাৎ হোসেন গা ঢাকা দিয়েছেন। তাকে ধরতে চেষ্টা করছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ