কেন্দুয়ায় ব্যক্তিগত উদ্যোগে সড়কের খানাখন্দ মেরামত করলেন মজনু রহমান খন্দকার
আপডেট সময় :
২০২৬-০৮-১৯ ০০:১৭:২৪
কেন্দুয়ায় ব্যক্তিগত উদ্যোগে সড়কের খানাখন্দ মেরামত করলেন মজনু রহমান খন্দকার
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার বিভিন্ন সড়কের খানাখন্দ মেরামতে ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এসেছেন জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও সম্ভাব্য পৌর মেয়র পদপ্রার্থী মজনু রহমান খন্দকার। এ নিয়ে চতুর্থবারের মতো পৌর এলাকার ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের উদ্যোগ নিলেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে তাঁর ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার নল্লা-চন্দ্রগাতী সড়ক এবং পুরনো সিনেমা হলসংলগ্ন ওয়ালটন প্লাজা রোডের বিভিন্ন স্থানে খানাখন্দ মেরামত করা হয়।
স্থানীয়রা জানান, এসব গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় গর্তে পানি জমে পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ আরও বেড়ে যায়।
মজনু রহমান খন্দকার বলেন, পৌরবাসীর দুর্ভোগ দেখেই আমি ব্যক্তিগত উদ্যোগে সড়কের খানাখন্দ মেরামতের কাজ করছি। মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করা সবার দায়িত্ব। পৌরসভার যেসব এলাকায় সড়ক ক্ষতিগ্রস্ত রয়েছে, সামর্থ্য অনুযায়ী সেসব জায়গাতেও মেরামতের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে ব্যক্তিগত উদ্যোগে সড়কের খানাখন্দ মেরামত করায় মজনু রহমান খন্দকারকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে পৌর এলাকার ক্ষতিগ্রস্ত সড়কগুলো স্থায়ীভাবে সংস্কারে দ্রুত পৌর কর্তৃপক্ষের উদ্যোগ কামনা করেছেন তারা।
নিউজটি আপডেট করেছেন : News Room 3
কমেন্ট বক্স