বারহাট্টায় মা'দকবি'রোধী অ'ভিযানে দুইজনের কা'রাদণ্ড
বারহাট্টায় মা'দকবি'রোধী অ'ভিযানে দুইজনের কা'রাদণ্ড
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন ও গাঁজা বিক্রির অপরাধে দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) পরিচালিত অভিযানে মাদক সেবনরত অবস্থায় মো. রুবেল মিয়াকে আটক করা হয়।
পরে দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে তিন মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া গাঁজা বিক্রির অপরাধে মোছা. শাবানা আক্তারকে একই আইনের ৩৬(১) ধারার সারণি ১৯(ক) অনুযায়ী ছয় মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. নাজমুল হুদা। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স