মির্জাগঞ্জে ছাত্রদলের দুই পক্ষের পাল্টাপাল্টি কমিটি, জেলা শাখার শোকজ নোটিশ
মির্জাগঞ্জে ছাত্রদলের দুই পক্ষের পাল্টাপাল্টি কমিটি, জেলা শাখার শোকজ নোটিশ
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি;
বাংলাদেশষষ ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার ন্ত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের ৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই উপজেলায় দুই পক্ষের পাল্টাপাল্টি ইউনিয়ন ছাত্রদল কমিটি অনুমোদনের ঘটনায় এই নোটিশ জারি করা হয়। জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ স্বাক্ষরিত নোটিশটি ১৮ আগস্ট ২০২৬ তারিখে ইস্যু করা হয়। এতে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদল শাখার সভাপতি মো. আবুল বাশার মোকলেছ, সাধারণ সম্পাদক নাজমুল মুধা, সিনিয়র সহ-সভাপতি মো. রাজিব হোসেন, সহ-সভাপতি মো. রবিউল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম মিরাজ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. কাওসার ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. রাকিব হোসেন ও সদস্য মো. রাকিব মিয়াকে অভিযুক্ত করা হয়।
নোটিশে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে" তাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব দিতে হবে। এ জন্য আজ ১৮ আগস্ট সন্ধ্যা ৭টার মধ্যে স্ব-শরীরে পটুয়াখালী জেলা ছাত্রদল কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহমেদের কাছে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সূত্র জানায়, মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি দুই পক্ষই আলাদাভাবে ইউনিয়ন কমিটি অনুমোদন দেয়।
এতে সাংগঠনিক বিশৃঙ্খলা তৈরি হওয়ায় জেলা শাখা এই পদক্ষেপ নেয়। নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল বাশার মোকলেছ বলেন, "আমরা নোটিশ পেয়েছি। নির্ধারিত সময়ে জেলা অফিসে গিয়ে ব্যাখ্যা দেব।" এ বিষয় জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী বলেন, দলের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স