ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মা'দক কা'রবারিদের ঠিকানা হবে জে'লখানা’ রাজস্থলীতে ওসি খালেদের কঠোর হুঁ'শিয়ারি মা'দকসেবী ও সরবরাহকারীদের তালিকা পুলিশের হাতে, ছাড় নয়: সমাবেশে ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১৭ ২২:২৫:২৫
মা'দক কা'রবারিদের ঠিকানা হবে জে'লখানা’ রাজস্থলীতে ওসি খালেদের কঠোর হুঁ'শিয়ারি মা'দকসেবী ও সরবরাহকারীদের তালিকা পুলিশের হাতে, ছাড় নয়: সমাবেশে ঘোষণা মা'দক কা'রবারিদের ঠিকানা হবে জে'লখানা’ রাজস্থলীতে ওসি খালেদের কঠোর হুঁ'শিয়ারি মা'দকসেবী ও সরবরাহকারীদের তালিকা পুলিশের হাতে, ছাড় নয়: সমাবেশে ঘোষণা
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ খালেদ হোসেন। তিনি বলেছেন, রাজস্থলীতে কারা মাদক সেবন করে এবং কারা বাইরে থেকে মাদক এনে সরবরাহ করে, তাদের বিষয়ে পুলিশের কাছে তথ্য ও তালিকা রয়েছে। সংশোধনের সুযোগ নেওয়ার পরও মাদক কর্মকাণ্ড অব্যাহত রাখলে কাউকে ছাড় দেওয়া হবে না; আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে রাজস্থলী জুনিয়র হাই স্কুল থেকে বাজার পর্যন্ত মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে রাজস্থলী বাজারে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন ওসি মুহাম্মাদ খালেদ হোসেন। ওসি বলেন, ‘তারা যদি ভালো হতে চায়, আমি তাদের সুযোগ দেব, চিকিৎসা করাব। কিন্তু তারা যদি একই কাজ করতে থাকে, তাহলে আইনগতভাবে আমার যতটুকু শক্তি-সামর্থ্য আছে, তা দিয়ে মোকাবিলা করব। তাদের শাস্তির আওতায় আনা হবে। তারা রাজস্থলীতে থাকতে পারবে না—তাদের ঠিকানা হবে জেলখানা।’ তিনি মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে স্থানীয়দের সঠিক তথ্য দিয়ে বাংলাদেশ পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির ধারাবাহিকতায় রাজস্থলীতে মাদকের বিস্তার কোনোভাবেই হতে দেওয়া হবে না। মাদকের সঙ্গে যে-ই জড়িত থাকুক, যে দলেরই হোক, কাউকে ছাড় না দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। সমাবেশে উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হাসেম, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ভূবন মোহন তনচংগ্যা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, সচেতন মহলের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ঘিলাছড়ি জুনিয়র স্কুলের শিক্ষার্থীরা র‌্যালি ও সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ