ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাগাউড়া উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিষেধাজ্ঞা বহাল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১৬ ২৩:৫৯:৫৯
বাগাউড়া উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিষেধাজ্ঞা বহাল বাগাউড়া উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিষেধাজ্ঞা বহাল
নিজস্ব প্রতিনিধি


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমের বিদ্যালয়ে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিস। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তাকে আপাতত বিদ্যালয়ে না আসার জন্য বলা হয়েছে। গতকাল রোববার (১৬ আগস্ট) বাগাউড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. শাহআলম সাংবাদিকদের এ তথ্য জানান। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।


সময় সহকারী শিক্ষা অফিসার মো. শাহ আলম বলেন, “বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম সাহেবের স্কুলে না আসার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। প্রশাসনের নির্দেশনা মেনে তাকে আপাতত বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে।” তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষা বিভাগ কাজ করছে। এদিকে, শিক্ষা কর্মকর্তার বিদ্যালয়ে আসার খবর পেয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও এলাকাবাসী বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন। এ সময় তারা বিদ্যালয়ের চলমান বিভিন্ন সমস্যা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।


একই সঙ্গে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ স্বাভাবিক করতে দ্রুত একজন স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানান তারা। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বাগাউড়া উচ্চ বিদ্যালয়ে অস্থিরতা বিরাজ করছে। এ পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ