মোহাম্মদপুরে এলেক্স ইমন হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার, আটক ৩
মোহাম্মদপুরে এলেক্স ইমন হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার, আটক ৩
প্রতিবেদন
মোঃ সাকিব মোহাম্মদপুর ঢাকা রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত কিশোর গ্যাং লিডার এলেক্স গ্রুপের ইমন ওরফে এলেক্স ইমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. হোসেন আহমেদ শাহরুখসহ তিনজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-২। শনিবার (১৫ আগস্ট) রাতে শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য দুজন হলেন—মো. তারেকুজ্জামান তারেক ও মো. শহিদুল ইসলাম। পরে গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার হাজী ইউনুস খান রোডে একটি বাড়িতে অভিযান চালায় র্যাব। সেখান থেকে একটি বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, দেশীয় তৈরি একটি রিভলবার, দুই রাউন্ড গুলি, ২৬০ গ্রাম গানপাউডার ও দুটি সামুরাই উদ্ধার করা হয়। র্যাব-২ জানায়, গ্রেপ্তার শাহরুখ এলেক্স ইমন হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি।
তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে। র্যাবের তথ্য অনুযায়ী, এলেক্স ইমন হত্যা মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত ছয়জন ও অজ্ঞাতনামা পাঁচজনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামতের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স