ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শীঘ্রই নতুন পে-স্কেল: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১৬ ১৪:৩৫:৫৫
শীঘ্রই নতুন পে-স্কেল: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শীঘ্রই নতুন পে-স্কেল: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
নিজস্ব প্রতিবেদক​

নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি যেকোনো সময় ঘোষিত হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, গত ১১ বছর পে-স্কেল না হওয়ায় ১৮ লক্ষ সরকারি কর্মকর্তা-কর্মচারী মুদ্রাস্ফীতির চাপে আছেন। জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার সমন্বয় করতে হবে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আরও জানান, রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চীন থেকে বহুমুখী সাপ্লাই চেইন তৈরির চেষ্টা করছে সরকার। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং পূর্ববর্তী সরকারের বিকল্প ব্যবস্থা না থাকায় বর্তমান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে।

তিনি বলেন, সরকারের প্রধান চ্যালেঞ্জ হলো অর্থনীতি। এই সংকট সমাধানে কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীলতা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।



নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ