পটুয়াখালীতে কাঁচা রাস্তায় হাঁটুপানি ও কাদা: চরম দুর্ভোগে মুসল্লি ও স্থানীয়রা
পটুয়াখালীতে কাঁচা রাস্তায় হাঁটুপানি ও কাদা: চরম দুর্ভোগে মুসল্লি ও স্থানীয়রা
মোঃ রেদোয়ান বিশেষ প্রতিনিধি:
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ১ নং চাকামইয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কাদা ও পানিতে একাকার হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটু সমান কাদা সৃষ্টি হওয়ায় এলাকার বাসিন্দা, বিশেষ করে মসজিদেগামী মুসল্লি এবং কোমলমতি শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ওয়ার্ডের এই কাঁচা রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। কিন্তু বর্ষা মৌসুম আসলেই পুরো রাস্তা কাদামাটিতে রূপ নেয়। বিশেষ করে স্থানীয় মসজিদে যাতায়াতের সময় প্যান্ট ও জামাকাপড় নষ্ট হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়ছেন মুসল্লিরা। অনেক সময় প্রবীণরা পিচ্ছিল রাস্তায় পিছলে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। এছাড়া অসুস্থ রোগী কিংবা অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। এলাকাবাসীর ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের কাছে বারবার ধরণা দিয়েও মেলেনি কোনো প্রতিকার।
ভুক্তভোগী এক মুসল্লি জানান, "প্রতিদিন এই রাস্তা দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজে যেতে হয়। কিন্তু হাঁটুপানি আর কাদার কারণে হেঁটে যাওয়া দায়। কাপড়ে কাদা লেগে নামাজ পড়ার পরিবেশ থাকে না।"
এ বিষয়ে ১ নং চাকামইয়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের আকুল আবেদন, জনদুর্ভোগ লাঘবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন অতি দ্রুত রাস্তাটি পাকাকরণ বা অন্তত ইট বিছিয়ে চলাচলের উপযোগী করার পদক্ষেপ গ্রহণ করে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স