বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এ্যাড.আবুল কালাম
বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এ্যাড.আবুল কালাম
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানে বেসরকারি হাসপাতাল ও প্যাথলজি সেন্টারগুলোর মালিক ও অংশীদারদের সমন্বয়ে ১৩ সদস্যবিশিষ্ট ‘বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশন'র নতুন কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার (১১ আগস্ট) বেসরকারি হাসপাতাল ও প্যাথলজি সেন্টারের স্বত্বাধিকারী ও অংশীদারদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়। এতে অ্যাডভোকেট আবুল কালামকে চেয়ারম্যান এবং আশরাফুর রহমানকে সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে। নতুন কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সোলাইমান।
জয়েন্ট সেক্রেটারি মো. আলী, অর্থ সম্পাদক গোলাম মোস্তফা তাজ, অফিস সম্পাদক তপন দাস এবং হেলথ অ্যাফেয়ার্স সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. জ্যোতিময় মুরং। এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন পারখুম লুসাই, খুরশেদ আলম, মো. মহিউদ্দিন, মো. হারুন, মারুফুল আলম ও সাইফুল ইসলাম। সংশ্লিষ্টরা জানান, বান্দরবানের চিকিৎসাসেবার মানোন্নয়ন, জেলাবাসীর জন্য উন্নত ও মানসম্মত বেসরকারি চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হাসপাতাল ও প্যাথলজি সেন্টারগুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে।
পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সার্বিক কল্যাণ নিশ্চিত করাও সংগঠনের অন্যতম উদ্দেশ্য। নতুন কমিটি বান্দরবানের বেসরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতারা।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স