ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড় সদর হাসপাতালে বৈষম্যহীন সেবা নিশ্চিতের নির্দেশ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের

Md. Abdullah Al Mukim Raju
আপডেট সময় : ২০২৬-০৮-১৫ ২১:১১:৫৪
পঞ্চগড় সদর হাসপাতালে বৈষম্যহীন সেবা নিশ্চিতের নির্দেশ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের
পঞ্চগড় সদর হাসপাতালে বৈষম্যহীন সেবা নিশ্চিতের নির্দেশ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের

মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু
পঞ্চগড় প্রতিনিধি

সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রতি মানবিক ও সেবামূলক মনোভাব নিয়ে দায়িত্ব পালনের জন্য নার্সসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

আজ শনিবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে পঞ্চগড় সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে অংশীজনদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা ও সেবা নিতে আসা রোগীদের ক্ষেত্রে সব ধরনের বাধা ও বৈষম্য দূর করা হবে। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, পঞ্চগড়ের ২৫০ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতালটি অতি দ্রুত চালু করা হবে।

মতবিনিময় সভায় পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Md. Abdullah Al Mukim Raju

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ