ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরেন্দ্র অঞ্চল তানোরে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টে যুগ্ন সচিব রথীন্দ্রনাথ দত্ত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১৫ ১১:০০:১৬
বরেন্দ্র অঞ্চল তানোরে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টে যুগ্ন সচিব রথীন্দ্রনাথ দত্ত বরেন্দ্র অঞ্চল তানোরে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টে যুগ্ন সচিব রথীন্দ্রনাথ দত্ত
দেলোয়ার হোসেন সোহেল তানোর :



রাজশাহীর তানোরে চুনিয়াপাড়ায় ১০৫ বিঘা জমিতে কুটুম বাড়ি এগ্রো রিসোর্টের স্থান ঘুরে দেখলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ন সচিব রথীন্দ্রনাথ দত্ত। শুক্রবার দুপুরে তিনি পরিবার নিয়ে এসে প্রকল্প এলাকা ঘুরে দেখেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার কৃষি ভিত্তিক প্রকল্প গড়ে তুলতে উদ্যক্তাতাদের উৎসাহিত করছে। তিনি বলেন, গ্রামীন জনপদের প্রকৃতির মধ্যে কৃষি ভিত্তিক পর্যটন কেন্দ্র গড়ে তুলতে পারলে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে তেমনি উন্নয়ন ঘটবে। প্রকৃতিকে অগ্রাধিকার দিয়ে গড়ে তোলার পরিকল্পনার এই কুটুম বাড়ি এগ্রো রিসোর্টের মাটির ঘরের বারান্দায় বসে দূরের মাঠ দেখা কিংবা নিরিবিলি পরিবেশে সময় কাটানোর অভিজ্ঞতা হতে পারে এই উদ্যোগের অন্যতম বৈশিষ্ট্য।



তিনি বলেন, কৃষি ও পর্যটনের মেলবন্ধন হতে পারে কুটুম বাড়ি এগ্রো রিসোর্ট’। তিনি আরো বলেন, কৃষিকে কেন্দ্র করে পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি করার পরিকল্পনা সত্যি প্রশংসনীয় এক উদ্যোগ। ের সাফল্য কামনা করেন তিনি। এসময় কুটুম বাড়ি এগ্রো রিসোর্টের চেয়ারম্যান সাইফুল ইসলাম বাবু, ভাইস চেয়ারম্যান শামিম হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মিঠুন কুমার, অর্থ বিষয়ক ডিরেক্টর সেলিম উদ্দিন, কুটুম বাড়ি এগ্রো রিসোর্টের মূল ডিজাইনার মামুন সারোয়ার, ডিরেক্টর শামসুজ্জামান ডালিম, সহকারী পরিচালক আশরাফুল ইসলাম রন্জু, মিডিয়া ব্যক্তিত্ব ডিএম সাকলায়েন, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু উপস্থিত ছিলেন। রাজশাহী শহরের কোলাহল পেরিয়ে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মুন্ডুমালা পৌর এলাকার চুনিয়াপাড়া গ্রামে বরেন্দ্র ভূমির উঁচু-নিচু জমি, লালচে মাটি আর গ্রামীণ প্রকৃতির নিজস্ব সৌন্দর্যের মাঝেই গড়ে উঠছে নতুন এক সম্ভাবনার ঠিকানা ‘কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট’।


পরিকল্পনা অনুযায়ী এখানে থাকবে প্রকৃতি, কৃষি, গ্রামীণ জীবন ও অবকাশ যাপনের সমন্বিত আয়োজন। শহরের ব্যস্ততা থেকে দূরে গিয়ে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানোর জন্য জায়গা। বৃহস্পতিবার রাতে রাজশাহী শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে জমকালো আয়োজনে কুটুম বাড়ি এগ্রো রিসোর্টের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ