ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজীবাজার রাবার বাগান ম্যানেজারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১৪ ১৭:৩৭:৫২
শাহজীবাজার রাবার বাগান ম্যানেজারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি অভিযোগ শাহজীবাজার রাবার বাগান ম্যানেজারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি অভিযোগ
নিজস্ব প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাহজীবাজার রাবার বাগানের ম্যানেজার নন্দি গোপাল রায় এর বিরুদ্ধে নানা দুর্নীতি - অনিয়ম ও স্বজনপ্রীতি অভিযোগ উঠেছে। জানাযায় , বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) এর অধীনে পরিচালিত একটি অন্যতম বৃহৎ সরকারি শাহজীবাজার রাবার বাগানটি দিন দিন চোরাই পথে বালু, রাবার ও গাছ রাতের আধারে গোপনে বিক্রি করে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।


তিনি রাবার বাগানে দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকার সংঘবদ্ধ চক্র যোগসাজশে বালু, বাবার ও গাছ বিক্রি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে নিচ্ছে। এ বিষয়ে এলাকার লোকজন বাংলাদেশ বন উন্নয়ন কর্পোরেশন এর বরাবরে অভিযোগ দেওয়া হয়েছে । দিন যত যাচ্ছে রাবার বাগানের লুটপাট বেড়ে যাচ্ছে। ম্যানেজারের অপকর্মের নিজের দোষ চাপিয়ে রাখার জন্য ধামাচাপা দিয়ে চলছে । তিনি অপরাধ করার প্রতিবাদ করলেই নিরপরাধ লোকজনকে মামলা দিয়ে দেয়। এছাড়া তিনি রাবার বাগানের জঙ্গল পরিস্কার না করে ভুয়া বিল ভাউচার করে টাকা আত্মসাত করে যাচ্ছে বলে অভিযোগ ও রয়েছে ।


ম্যানাজার দুর্নীতি -অনিয়ম করলেও রাবার বাগানের টেপাররা চাকুরি ভয়ে মুখ খুলে কথা বলার সাহস পায়না। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন না করা হলে দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হবে শাহজীবাজার রাবার বাগান। এ বিষয়ে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের উর্ধতন কর্মকর্তা সঠিক ভাবে তদন্ত করলে ম্যানেজারের দুর্নীতি - অনিয়ম রহস্য বের হয়ে আসবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ