ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ ক্ষমতা আইনের মামলায় ০৫ বছরের সাজা ওয়ারেন্টভুক্ত আসামি বাদল হক (৫৯)’কে ঢাকার কেরানীগঞ্জ হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১৪ ১৬:৪৬:০২
বিশেষ ক্ষমতা আইনের মামলায় ০৫ বছরের সাজা ওয়ারেন্টভুক্ত আসামি বাদল হক (৫৯)’কে ঢাকার কেরানীগঞ্জ হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ বিশেষ ক্ষমতা আইনের মামলায় ০৫ বছরের সাজা ওয়ারেন্টভুক্ত আসামি বাদল হক (৫৯)’কে ঢাকার কেরানীগঞ্জ হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০
নিজস্ব প্রতিবেদক


বিশেষ ক্ষমতা আইনের মামলায় ০৫ বছরের সাজা ওয়ারেন্টভুক্ত আসামি বাদল হক (৫৯)’কে ঢাকার কেরানীগঞ্জ হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ । র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল বিশেষ ক্ষমতা আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ বাদল হক (৫৯)’কে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ইমাম বাড়ীর এলাকা থেকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গতকাল ১২/০৮/২০২৬ তারিখ রাত অনুমান ২০.৫৫ ঘটিকার সময় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ইমাম বাড়ীর এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে।



বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায়বছরের সশ্রম কারাদণ্ড তৎসহ ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো: বাদল হক (৫৯), পিতা- মৃত সিরজুল হক,সাং- পুর্ব ব্রজের হাটি, থানা- সিরাজদিখান, জেলা- মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ