ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দায়িত্ব হীনতায় কৈফিয়ত তলব করায় এটিইও র বিরুদ্ধে মিথ্যাচার করতে গিয়ে ফেঁসে গেলেন প্রধান শিক্ষিকা

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৬-০৮-১৩ ১১:৫০:২২
দায়িত্ব হীনতায় কৈফিয়ত তলব করায় এটিইও র বিরুদ্ধে মিথ্যাচার করতে গিয়ে ফেঁসে গেলেন প্রধান শিক্ষিকা দায়িত্ব হীনতায় কৈফিয়ত তলব করায় এটিইও র বিরুদ্ধে মিথ্যাচার করতে গিয়ে ফেঁসে গেলেন প্রধান শিক্ষিকা
বিশেষ প্রতিনিধি:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার নানাবিধ অনিয়ম দৌরাত্বা,স্বেচ্ছাচারিতা সহ দায়িত্ব হীনতার অতিষ্ঠ হয়ে প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কৈফিয়ত তলব করায় ক্ষিপ্ত হয়ে একটি মহলের প্রচারনায় সৈয়দপুরের কামারপুকুর ক্লাস্টারের সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মরিয়ম নেছার বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগে সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রেরন করেন। বিষয় টি ছড়িয়ে পড়লে ঐ ক্লাস্টারের শিক্ষক সহ গোটা উপজেলার শিক্ষকগন শিশু মঙ্গল সরকারি প্রাথমকি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শাহনাজ আক্তারের বিরুদ্ধে ফুঁসে ওঠে এবং প্রতিবাদ মুখর হয়ে মিথ্যা অভিযোগ দাখিলের প্রতিবাদে ১৮টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার এর নিকট লিখিত ভাবে প্রতিবাদ লিপি দাখিল করেন। এ দিকে গত ৮ আগষ্ট একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ জাহানাহ বেগম সৈয়দপুর থানায় উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহনাজ আক্তারের বিরুদ্ধে শারীরিক নির্যাতন, গোপন ছবি তুলে অপপ্রচার ও প্রান নাশের হুমকির মতো গুরুতর বিষয় লিখিত এজাহার দায়ের করেছেন।



লিখিত অভিযোগে ২৩ বছর ধরে ওই বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষিকা জাহানাহ বেগম দাবি করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা দায়িত্ব নেওয়ার পর থেকে বিদ্যালয়ের বিভিন্ন জিনিস চুরি সহ তার ওপর নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছেন। আর এক সহকর্মী শিক্ষিকা বেবি খাতুন এবং সহকারী শিক্ষিকা সাবরিনা আক্তার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে উপস্থিত অভিযোগের সত্যতা সঠিক মনে করেন। ভারপ্রাপ্ত শিক্ষক শাহনাজ আক্তারের বিরুদ্ধে নীলফামারি জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন এলাকাবাসী, জমিদাতা সদস্য, ইউপি সদস্য সহ সচেতন মহল।অভিযোগে দাবী করা হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হিসাবে দায়িত্ব পর হতে শাহানাজ আক্তার বিদ্যালয়ে স্বেচ্ছাচারিতা করে আসছেন, সহকারী শিক্ষকদের সঙ্গে সর্বদা হুকুমদারি এবং ঝগড়া বিবসদে লিপ্ত থাকেন, তার অদক্ষতা সীমাহীন ক্ষমতার অপব্যবহার, অভিভাবকদের সঙ্গে অসদাচরণ, অফিস কক্ষ তালাবদ্ধ রেখে শ্রেনি কক্ষে মোবাইল ফোনে সময়ক্ষেপণ সহ সরকারি বরাদ্দের হরিলুট রোধে জবাবদিহিতা নিশ্চিত করনের আদৌও সুযোগ নেই ওই শিক্ষিকার নিকট। এটিইও মরিয়ম নেছা তার বিরুদ্ধে আনা ঘুষ ও অনিয়মের সমস্ত অভিযোগ কে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও হয়রানি মুলক বলে দাবি করে বলেন গত ৩০/০৭/২৬ তারিখে ভূয়া অভিভাবক মনোনয়ন, প্রাক - প্রাথমিক শ্রেনির শিখন সামগ্রী ক্রয় কমিটি যথাযথ বিধি অনুসরণ না করা, বিদ্যালয় চলাকালীন সময়ে অফিস কক্ষে তালাবদ্ধ রাখা, ইউপি সদস্য সহ অভিভাবকদের প্রবেশ করতে না দেশা এবং বিদ্যালয়ের অংশিজনকে অবহেলা করা বিষয়ে উক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে কৈফিয়ত তলব করায় ক্ষিপ্ত হয়ে তিনি আমার বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ আনায়ন করেন। অভিযোগ প্রসঙ্গে শিশু মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শাহনাজ আক্তার বলেন, ওয়াশ ব্লক বরাদ্দ আনার কথা বলে আমার কাছে পাঁচ হাজার টাকা ঘুষ নিয়েছেন মরিয়ম ম্যাডাম এটিইও শুধু তাই নয় স্লিপের কাজ শেষ করবার পরেও ম্যাডাম চেক স্বাক্ষর না করে নানান ভাবে তিনি আমাকে হয়রানি অব্যাহত রেখেছেন। অপর দিকে এটিইও মরিয়ম নেছাকে নিয়ে ষড়যন্ত্র এবং চক্রান্তের প্রতিবাদে তাঁর ক্লাস্টারের ১৮জন প্রধান শিক্ষক লিখিত ভাবে দাবি করেন কামারপুকুর ক্লাস্টার অফিসার মরিয়ম নেছা ক্লাস্টারের দূর্বল বিদ্যালয় গুলোকে কিভাবে সবল ও চমৎকার করা যায় তা নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, তিনি একজন সৎ,অত্যন্ত দক্ষ আন্তরিক শিক্ষক বান্ধব শিক্ষা অফিসার। নাম প্রকাশেঅনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার সহকর্মী শিক্ষক গন তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন এমনকি বিষয়টি থানা পুলিশকে জানিয়েছেন এতে প্রতিয়মান হয় শেষ পরিনতি কি এটিইও কে অন্যায়ভাবে ফাঁসাতে গিয়ে শিক্ষিকা নিজেই ফেঁসে যাচ্ছেন? তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রাপ্তীর পর থেকে বিদ্যালয়টিকে কুরুক্ষেত্র বানিয়েছেন।


পার্বতীপুর উপজেলার মৌলভীর ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার এইচ আর হাবিব জানান এটিইও মরিয়ম নেছা আমাদের উপজেলায় কয়েক বছর অত্যন্ত সুনামের সঙ্গে চাকুরি করেছেন, তিনি একজন দায়িত্ব শীল সচেতন সৎ অফিসার হিসাবে সকলের আস্থাভজন । সৈয়দপুর থানা জানিয়েছেন শাহানাজ আক্তারের বিরুদ্ধে তারই সহকর্মীর লিখিত অভিযোগ গ্রহন করা হয়েছে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ