ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক নয়, মাঠে ফিরুক তারুণ্য,লংগদুতে বিজিবির জোন কমান্ডার্স কাপ ফুটবল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১৩ ০০:৪১:৪৯
মাদক নয়, মাঠে ফিরুক তারুণ্য,লংগদুতে বিজিবির জোন কমান্ডার্স কাপ ফুটবল মাদক নয়, মাঠে ফিরুক তারুণ্য,লংগদুতে বিজিবির জোন কমান্ডার্স কাপ ফুটবল
বিপ্লব ইসলাম, লংগদু (রাংগামাটি) মাদক,


অপরাধ নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রেখে খেলাধুলার মাঠে ফেরাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ি উপজেলার ২৫টি দলের অংশগ্রহণে শুরু হয়েছে ‘জোন কমান্ডার্স কাপ ফুটবল টুর্নামেন্ট’। সোমবার (১০ আগস্ট) বিকেল চারটায় লংগদুর গুলশাখালী বর্ডারগার্ড মডেল কলেজ মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবির জোন অধিনায়ক লে. কর্নেল শাহনেওয়াজ তাসকিন।



উদ্বোধনী অনুষ্ঠানে জোন অধিনায়ক বলেন, শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি যুবসমাজকে নৈতিক অবক্ষয় ও মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা গেলে সমাজ থেকে অপরাধ ও মাদকের বিস্তার অনেকটাই কমানো সম্ভব। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উদ্বোধনের পরপরই মাঠে গড়ায় টুর্নামেন্টের প্রথম ম্যাচ। এতে মুখোমুখি হয় বড় মাহিল্যা সমন্বয়ক ক্লাব ও গুলশাখালী স্পোর্টস একাডেমি।


খেলা দেখতে স্থানীয় হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে গুলশাখালী বর্ডারগার্ড মডেল কলেজ মাঠ। টুর্নামেন্টে লংগদু ও বাঘাইছড়ি উপজেলার ২৫টি দল অংশ নিচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজনের মধ্য দিয়ে পাহাড়ের প্রত্যন্ত এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে এবং তারা মাদক ও অপরাধ থেকে দূরে থাকার অনুপ্রেরণা পাবে। উদ্বোধনী অনুষ্ঠানে জোনের সহকারী পরিচালক কে এই এম কিবরিয়াসহ অন্যান্য সামরিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।


টুর্নামেন্ট ঘিরে স্থানীয় যুবসমাজক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, মাঠে তরুণদের এই উপস্থিতি শুধু একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন নয়, বরং মাদক ও অপরাধের বিরুদ্ধে একটি ইতিবাচক সামাজিক বার্তাও।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ