বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
এম মনির চৌধুরী রানা
বোয়ালখালী উপজেলায় বাড়ির পুকুরে ডুবে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার(১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ১নং ওয়ার্ড তালুকদার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবু হুরায়রা সিদ্দিকী ওই এলাকার মাওলানা আবু সাঈদ সিদ্দিকী আরমানের ছেলে। নিহতের স্বজন জাহেদুল ইসলাম, দুপুরে তার বাবা সাথে বাড়ির পুকুরে গোসল করতে নেমে বাবার অগোচরে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।
পরীক্ষা নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. চন্দিমা বড়ুয়া বলেন, পৌনে ২টার দিকে আবু হুরায়রা নামের পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে নিয়ে আসে। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স