ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা পঞ্চগড়, স্বীকৃতি পেল জেলা পুলিশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১২ ২০:০১:২৫
রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা পঞ্চগড়, স্বীকৃতি পেল জেলা পুলিশ রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ জেলা পঞ্চগড়, স্বীকৃতি পেল জেলা পুলিশ
মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু পঞ্চগড় প্রতিনিধি



অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশের সার্বিক কার্যক্রমে দক্ষতার স্বীকৃতি হিসেবে জুলাই ২০২৬ মাসে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে পঞ্চগড় জেলা পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকাল ১০টায় রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জের ডিআইজি জনাব আমিনুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রংপুর রেঞ্জের আওতাধীন আটটি জেলার জুলাই মাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি কার্যক্রম পর্যালোচনা করা হয়। সভায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, মামলা তদন্ত, আসামি গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ জেলার সার্বিক পুলিশি কার্যক্রমের বিভিন্ন দিক বিশ্লেষণ করা হয়।


পর্যালোচনা শেষে সার্বিক কর্মদক্ষতাঅপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকার জন্য পঞ্চগড় জেলা পুলিশকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ রংপুর রেঞ্জের ডিআইজি জনাব আমিনুল ইসলাম মহোদয়ের নিকট থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন পঞ্চগড় জেলা পুলিশের অভিভাবক, সম্মানিত পুলিশ সুপার জনাব মো. আবু সাইম। পঞ্চগড় জেলা পুলিশের এ অর্জন জেলার পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি পঞ্চগড়ের আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের ধারাবাহিক কার্যক্রমের প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আস্থারও প্রতিফলন। পুলিশ সুপার মো. আবু সাইমের নেতৃত্বে পঞ্চগড় জেলা পুলিশ অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।


রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে পঞ্চগড় জেলা পুলিশের এই স্বীকৃতিতে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্জন ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম পরিচালনায় জেলা পুলিশের সদস্যদের অনুপ্রেরণা জোগাবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ