ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১২ ১৮:১৬:৩৩
বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি


দিনাজপুরের বিরামপুরেভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষাপ্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ‎ ‎ গতকাল বুধবার বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে “ওসেয় এসআরএইচআর প্রজেক্ট” সিএইচডিপি, ল্যাম্ব। অনুষ্ঠানটি আয়োজনে অর্থায়ন করে গ্লোবাল এ্যাফিয়ারাস কানাডা এবং ওর্য়াল্ড রেনুউ। ‎ ‎অনুষ্ঠানে ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আহসান হায়দার চৌধুরী। ‎ ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্য-সদস্যাবৃন্দ এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণও উপস্থিত ছিলেন।


‎ ‎আলোচনা সভায় বক্তারা যুবসমাজের সচেতনতা, অধিকার রক্ষা এবং সমাজ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সংবাদ প্রেরক, মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি মোবাইল-০১৭১২৫৮১৫১২ তারিখ: ১২.০৮.২০২৬


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ