ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় মিডিয়া ক্লাবের আয়োজনে ‘আমরা আলোর পথযাত্রী’ শীর্ষক আলোচনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১২ ১৫:৪৮:৩৪
কেন্দুয়ায় মিডিয়া ক্লাবের আয়োজনে ‘আমরা আলোর পথযাত্রী’ শীর্ষক আলোচনা কেন্দুয়ায় মিডিয়া ক্লাবের আয়োজনে ‘আমরা আলোর পথযাত্রী’ শীর্ষক আলোচনা
নেত্রকোণা প্রতিনিধি:


সত্য ন্যায় প্রতিষ্ঠায় নিবেদিত নির্ভীক সাংবাদিকতা’-এই প্রত্যয়কে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলা মিডিয়া ক্লাবের আয়োজনে ‘আমরা আলোর পথযাত্রী’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাব কার্যালয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীর বরণ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সানজিদা চৌধুরী মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি সাংবাদিকদের সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি কেন্দুয়ার সমৃদ্ধ লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার আহ্বান জানান। মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বাঙ্গালীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খানসহ অন্যরা। সভাপতিত্ব করেন কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি চারন সাংবাদিক সমকাল প্রতিনিধি সমরেন্দ্র বিশ্বশর্মা।


আলোচনা শেষে প্রধান অতিথি ইউএনও সানজিদা চৌধুরীর হাতে মানপত্র ও ক্রেস্ট এবং বিশেষ অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন মিডিয়া ক্লাবের নেতৃবৃন্দ। এসময় স্থানীয় গণ-মাধ্যম কর্মী, নেতৃবৃন্দ ও লোকজ সাহিত্য, সংস্কৃতির কর্মীরা উপস্থিত ছিলেন। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ