ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জে চাল ছাড়াই টিসিবি'র প্যাকেজ,ক্ষুদ্ধ স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১২ ১৪:৪৮:২২
শায়েস্তাগঞ্জে চাল ছাড়াই টিসিবি'র প্যাকেজ,ক্ষুদ্ধ স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা শায়েস্তাগঞ্জে চাল ছাড়াই টিসিবি'র প্যাকেজ,ক্ষুদ্ধ স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা
............................সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি


খাদ্য অধিদপ্তর থেকে চাল বরাদ্দ না থাকার কারণে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সহ জেলার টিসিবি'র স্মার্ট ফ্যামিলি কার্ড ধারী পরিবার গুলো দুই মাস ধরে অন্যান্য পণ্যের সঙ্গে চাল পাননি বলে অভিযোগ করেছেন। জানাযায় , ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সরকারি নির্দেশনায় স্মার্ট ফ্যামিলি কার্ড ধারী নিম্ন আয়ের পরিবারের মাসে ভতুর্কি মূল্যে প্রতি মাসে ভালো মানের ৫ কেজি সিদ্ধ চাল, ২ কেজি মসুর ডাল , ২ লিটার সয়াবিন তেল , ২ কেজি চিনি , ১ পিস লন্ডি সাবান , ১ পিস গায়ের লাক্স বা মেরিল সাবান, ৫ শ গ্রাম সিনথেটিক ডিটারজেন্ট (হুইল) পাউডার সহ প্যাকেজ পণ্য দিয়ে থাকে । গত মে ও জুন মাসের টিসিবি'র অন্যান্য প্যাকেজ পণ্য সামগ্রী দেয়া হলেও চাল দেওয়া হয় নি ।


বর্তমান বাজারে চাল সহ নিত্যপণ্যের উর্ধগতির এই সময়ে টিসিবি'র অর্ধেক দামে (প্রতি কেজি ৩০ টাকা) চাল না পেয়ে হতাশ হয়েছে স্মার্ট ফ্যামিলি কার ধারী পরিবার ক্রেতাদের মধ্যে অসন্তোষ ও ভোগান্তি তৈরি হয়। এদিকে সিলেট বিভাগীয় মৌলভীবাজার শেরপুর আঞ্চলিক কার্যালয় অফিস সূত্রে জানা যায় , টিসিবি'র পণ্যে নতুন করে লবণ যুক্ত হচ্ছে । তবে তার পরিমাণ ও দাম নিয়ে এখনও কিছু জানাযায় নি। এ ব্যাপারে জানতে চাইলে টিসিবি'র সিলেট বিভাগীয় মৌলভীবাজার শেরপুর আঞ্চলিক কার্যালয়ে অফিস প্রধান জানান , জুলাই মাসের চাল চলতি আগষ্ট মাসে বিক্রি করার বরাদ্দ দেয়া হয় নি। জানতে চাইলে তিনি বলেন , ঢাকা হেড অফিসে যোগাযোগ করতে বলেন। ভোক্তাদের অভিযোগ ,বর্তমান দ্রব্যমূল্যের উর্ধগতির এই সময়ে সরকারি সস্তা দামে সিদ্ধ চাল (প্রতি কেজি ৩০ টাকা দামে) পেলে আমাদের জন্য অনেক উপহার হয়। শায়েস্তাগঞ্জ উপজেলার কয়েকজন টিসিবি ডিলাররা জানান , টিসিবি'র ফ্যামিলি কার্ড ধারী প্রতিটি পরিবারের মাসিক প্যাকেজ ৫ কেজি করে চাল থাকে । হঠাৎ করে গত দুই মাস ধরে আমাদেরকে চাল দেয়া হয় নি। সিদ্ধ চাল ছাড়া ভোক্তারা অন্যান্য পণ্য গুলো নিতে চায়না । মাসিক প্যাকেজে সিদ্ধ চাল না পেয়ে অনেকেই আমাদের সঙ্গে ঝগড়া করতে চায় । হবিগঞ্জ জেলার ভোক্তারা সিদ্ধ চাল খুবই পছন্দ করে কিন্তু আতপ চাল খেতে চায় না ।


অপরদিকে শায়েস্তাগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ রেজাউল করিম জানান , গত দুই মাস ধরে টিসিবি পণ্য মধ্যে আমাদেরকে চাল বরাদ্দ দেয়া হয় নি ।মন্ত্রণালয় থেকে অনুমোদন দিলে বরাদ্দ আসলে আমরা চাল দিয়ে থাকি। তবে জুলাই মাসের চাল এখনো বরাদ্দ পায়নি । # সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি , মোবাইল ঃ ০১৭১১ - ১৫৯৪৪৭ , তাং- ১২/০৮/২০২৬ ইং


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ