প্রতিবেশির প্রতিহিংসায় এক বৃদ্ধা দম্পতির অসহায় জীবন যাপন,প্রশাসন হস্তক্ষেপ কামনা।
প্রতিবেশির প্রতিহিংসায় এক বৃদ্ধা দম্পতির অসহায় জীবন যাপন,প্রশাসন হস্তক্ষেপ কামনা।
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরে বদরগঞ্জে গোপালপুর ইউনিয়ন গোপালপুর উত্তরপাড়া গ্রামে এক অসহায় দিনমজুর বৃদ্ধা দম্পতি অবরুদ্ধ অমানবিক জীবন যাপন করছেন প্রতিবেশি মান্নান এর প্রতিহিংসার কারনে। হতদরিদ্র আলিমা খাতুন দীর্ঘ দিন থেকে পরিবার নিয়ে বসবাস করে আসছেন।আলিমা বাড়ি ঘেঁষে মান্নান ঘর হওয়ায় জোরপূর্বক আলিমার বাড়ির যাতায়াতের রাস্তার সীমানায় দেয়াল তোলার কাজ শুরু করেন। ঘটনাটি ঘটে গতকাল ১০ আগস্ট সোমবার। প্রায় দুই হাত প্রাচীর ভুক্তভোগী সীমানায় তুলে ফেলেন মান্নান। হতদরিদ্র আলিমার পরিবার মান্নানকে দেয়াল তুলতে নিষেধ করলে তাদেরকে ভয়ভীতি হুমকি দেন।পরে আলিমা খাতুন জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল যেয়ে মান্নানকে দেয়াল তুলতে নিষেধ করে চলে আসেন।
পুলিশ চলে আসার পর আলিমার পরিবারকে ভয়ভীতি হুমকি দেন মান্নান,জয়নালসহ তার পরিবারের লোকজন। মঙ্গলবার ১১ আগস্ট সরজমিনে গোপালপুর উত্তর পাড়া গ্রামে যেয়ে দেখা যায়, অনেক কষ্টে আধা হাত সরু রাস্তা দিয়ে অসহায় পরিবারটি যাতায়াত করছেন। আলিমা খাতুন সাংবাদিককে কান্না জড়িত কন্ঠে বলেন, আমাদের সীমানায় জোর পূর্বক দেয়াল তোলায় আমরা অনেক কষ্টে বাড়ি থেকে যাতায়াত করলেও গরু,ছাগল,মাঠে ঘাস খাওয়ার জন্য বের করতে পারছি না।আমি সরকারের কাছে এর ন্যায্য বিচার চাই। স্হানীয় বাচ্চু নামে এক ব্যাক্তি বলেন,মান্নান মনে খুব হিংসা। এভাবে একটি অসহায় পরিবারকে কষ্ট দেওয়া ঠিক হয়নি।
স্হানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, মান্নানকে কয়েকবার নিষেধ করা হয়েছে একটু জায়গা ছেড়ে দেয়াল তোলার জন্য। সে কথা শোনেনি।অসহায় পরিবারটি দূর্বল হওয়ায় মান্নান এ সুযোগ নিয়েছেন। বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আন্জুমান সুলতানা বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি দেখার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে দায়িত্ব দেওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স