ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত ০৫ (পাঁচ) রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১১ ২১:১১:৫১
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত ০৫ (পাঁচ) রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত ০৫ (পাঁচ) রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে র‌্যাব-১০।*
নিজস্ব প্রতিবেদক


মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত ০৫ (পাঁচ) রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে র‌্যাব-১০


রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দেশে কার্যকর ভূমিকা রেখে চলেছে। অবৈধ বিস্ফোরক দ্রব্যের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধ এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‌্যাব নিয়মিতভাবে গোয়েন্দা ভিত্তিক তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে র‌্যাব


জিরো টলারেন্স” নীতিতে রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকান্ড কঠোরভাবে দমন করছে। ২। এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১০, সিপিসি-২, মুন্সীগঞ্জ শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ১০/০৮/২০২৬ তারিখ রাত অনুমান ২১.১৫ ঘটিকার সময় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বাঘড়া সাকিনস্থ বাঘড়া বাজারের পূর্ব পাশে নদীর পাড় গরুর হাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালে গরুর হাটের উত্তর পাশে কলাবাগান হতে ০৫ (পাঁচ) রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। ৩। পরবর্তীতে যাচাইকালে উদ্ধারকৃত ০৫ (পাঁচ) রাউন্ড শটগানের গুলি ২০২৪ সালের ০৫ আগস্টে সংঘটিত সহিংস ঘটনার সময় লুণ্ঠিত হয়েছিল বলে জানাযায়।

উক্ত সহিংস ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০ এর গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত লুণ্ঠিত ০৫ (পাঁচ) রাউন্ড শটগানের গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ৪। এই অভিযান প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে র‌্যাব সদা প্রস্তুত ও সচেষ্ট। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র‌্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। র‌্যাব-১০ এর এই সফল অভিযানে দেশের জনগণ আরও একবার আশ্বস্ত হয়েছে যে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী হিসেবে সক্রিয় ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।



 র‌্যাব-১০ সর্বদা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। *তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ