গলাচিপায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
গলাচিপায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
সঞ্জীব কুমার সাহা, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি গলাচিপায় বাড়ির পাশে ডোবায় পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৯ টার দিকে গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জিনতলা বাজারের পূর্ব পাশে। নিহত শিশুর নাম মাসুম বিল্লাহ (২) পিতার নাম কাজী মোঃ শহিদুল ইসলাম। এলাকাবাসী ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার টার দিকে ঘরের ভিতর মাসুম বিল্লাহকে দেখতে না পেয়ে সবাই খোজাখুজি শুরু করে।খোজাখুজি করে না পেয়ে বাড়ির পাশের ডোবায় তাকে তার দাদী নিলুফা বেগম ভাসমান অবস্থায় দেখতে পায়।
নিলুফা বেগমের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে মাসুমকে ডোবার পানি থেকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক মাসুম বিল্লাহকে মৃত ঘোষণা করেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স