ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রজাইমেকহা মেডিকেল ক্লাবের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১১ ১৭:০৭:৩৭
রজাইমেকহা মেডিকেল ক্লাবের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্বোধন রজাইমেকহা মেডিকেল ক্লাবের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্বোধন ।
মোঃ মাহাবুল্লাহ হাসান বিশেষ প্রতিনিধিঃ


লক্ষ্মীপুরের রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজহাসপাতাল (ইউনানী) বর্ণাঢ্য আয়োজনে রজাইমেকহা মেডিকেল ক্লাবের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকাল ১১টায় কলেজের অডিটোরিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত কনসালটেন্ট ডাঃ মোঃ সাইফুল ইসলাম ও সম্মানিত অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ মাহমুদুল হাসান ভূঁইয়া সহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ছাত্রছাত্রীরা। ক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনার সঠিক দিক নির্দেশনার জন্য ক্লাবের সকলের প্রতি আন্তরিক থাকার ও সঠিক কাজ ও পদক্ষেপ গ্রহণ করার কথা ব্যক্ত করেন ক্লাবের সম্মানিত উপদেষ্টা হাকিম রেহেনা আক্তার ও ডাঃ তৌকিক আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে কনসালটেন্ট সকল সদস্যদের নাম ঘোষণা করে নতুন কমিটির পরিচয় করিয়ে দেন এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করে লাভের সার্বিক কাজ করার দিক নির্দেশনা প্রদান করেন অনুষ্ঠানের এক পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য অধ্যক্ষ বলেন ক্লাবের সামনে দিনগুলোতে সকল কার্যনির্বাহী সদস্যকে সঠিক কাজ করার ও ক্লাবকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কর্ম পরিকল্পনা ব্যক্ত করেন। শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা, সৃজনশীলতা, নেতৃত্বের দক্ষতা ও মানবিক মূল্যবোধ বিকাশের উদ্দেশ্যে রজাইমেকহা মেডিকেল ক্লাবের যাত্রা শুরু হয়েছে। মেডিকেল শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও জনসচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেও ক্লাবটি কাজ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নেতৃত্ব, সৃজনশীলতা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক গুণাবলি বিকাশের সুযোগ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রজাইমেকহা মেডিকেল ক্লাব শিক্ষার্থীদের সেই সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা আরও বলেন, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং সমাজের মানুষের জন্য ইতিবাচক ভূমিকা রাখার ক্ষেত্রে ক্লাবটি একটি কার্যকর ন্যাশনাল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।


ভবিষ্যতে বিভিন্ন শিক্ষামূলক, গবেষণামূলক, সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। রজাইমেকহা মেডিকেল ক্লাবের সদস্যরা জানান, শিক্ষার্থীদের কল্যাণ ও শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা থেকে ক্লাবের কার্যক্রমকে আরও বিস্তৃত করা হবে। সকলের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে ক্লাবটি একটি সুসংগঠিত ও কার্যকর ছাত্র সংগঠন হিসেবে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ১১ আগস্ট ২০২৬ থেকে শুরু হওয়া এই নতুন পথচলা শিক্ষার্থীদের জন্য জ্ঞান, সেবা, নেতৃত্ব ও মানবিকতার এক নতুন অধ্যায়ের সূচনা করবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। অনুষ্ঠানের এক পর্যায়ে কেক কাটার মাধ্যমে রজাইমেকহা মেডিকেল ক্লাব এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ