ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে ৪২০ পিস ট্যাপেন্ডাডলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১১ ১২:৩৬:৫৩
পীরগঞ্জে ৪২০ পিস ট্যাপেন্ডাডলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পীরগঞ্জে ৪২০ পিস ট্যাপেন্ডাডলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:


ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪২০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ কোহিনুর আক্তার বৃষ্টি (২৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।সোমবার (১০ আগস্ট) রাত আনুমানিক ০১:১৫ মিনিটে পীরগঞ্জ পৌর শহরের জগথা স্টেশনপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আটক কোহিনুর আক্তার বৃষ্টি ওই এলাকার সুজনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ মাদকবিরোধী দল জগথা স্টেশনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্তের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪২০ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।



ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামানিক জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) এর সারণী ২৯ (গ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ