ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় হুমায়ূন আহমেদের গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠে শতভাগ পাস, জিপিএ-৫ পেল ১৮ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১০ ১৮:২৬:২২
কেন্দুয়ায় হুমায়ূন আহমেদের গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠে শতভাগ পাস, জিপিএ-৫ পেল ১৮ শিক্ষার্থী কেন্দুয়ায় হুমায়ূন আহমেদের গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠে শতভাগ পাস, জিপিএ-৫ পেল ১৮ শিক্ষার্থী
স্টাফ রিপোর্টারঃ


নেত্রকোনার কেন্দুয়ায় এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে শতভাগ পাসের অনন্য সাফল্য অর্জন করেছে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। এ বছর বিদ্যালয়টি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৩৬ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করেছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান।



বিদ্যালয়টি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের কুতুবপুর গ্রামে অবস্থিত। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান বলেন, অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে, এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে আমাদের বিদ্যালয় শতভাগ সাফল্য অর্জন করেছে। এ বছর বিদ্যালয় থেকে ৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১৮ জন জিপিএ-৫ অর্জন করেছে। তিনি আরও বলেন, এই অসাধারণ সাফল্যে আমি বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানাই। একই সঙ্গে তাঁদের অভিভাবক, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই অর্জন সম্ভব হয়েছে।


প্রধান শিক্ষক বলেন, এই সাফল্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের আনন্দিত ও গর্বিত করেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীরা জ্ঞান, মেধা ও নৈতিকতায় নিজেদের আরও সমৃদ্ধ করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জিপিএ-৫ পাওয়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষার্থী রাহিমুল ইসলাম ও রাফিয়া আক্তার নিশাত বলেন, “আমাদের পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং সর্বোপরি শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় আজকের এই অর্জন সম্ভব হয়েছে। এই সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে এলাকাবাসী ও পিতা-মাতার মুখ উজ্জ্বল করতে পারি এ জন্য সবার কাছে দোয়া চাই।

উল্লেখ্য,কেন্দুয়ায় সেরা পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানএসএসসি-২০২৬-এর ফলাফলে পাসের হারের দিক থেকে কেন্দুয়া উপজেলার সেরা পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-রোয়াইলবাড়ী ইউনিয়নের প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের হাতে গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ (১০০%), চিরাং ইউনিয়নের সাজিউড়া উচ্চ বিদ্যালয় (৯৩%), পৌর সদরের একমাত্র সরকারি বিদ্যালয় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় (৭৮.৯১%), গন্ডা ইউনিয়নের গন্ডা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় (৭১.৫৭%) এবং পৌর সদরের সাবেরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় (৬৬.৫৫%)। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ