ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তৃণমূলের প্রতি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন: সাঈদ আল নোমান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-১০ ১৩:৪২:৪১
প্রধানমন্ত্রী তৃণমূলের প্রতি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন: সাঈদ আল নোমান প্রধানমন্ত্রী তৃণমূলের প্রতি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন: সাঈদ আল নোমান
নিজস্ব প্রতিবেদক


চট্টগ্রাম-১০ আসনের এমপি সাঈদ আল নোমান বলেছেন, প্রধানমন্ত্রী তৃণমূলের প্রতি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। কর্মীদের আচরণই দলের পরিচয়। প্রত্যেকের আচরণ এবং দলে কন্ট্রিবিউশনই বিএনপির যোগফল। প্রত্যেকে জনগণের সেবা করার জন্য সেবক হওয়ার মানসিকতা রাখলে, মানুষের উপকারে ইতিবাচক থাকলে এবং দলীয় কর্মকাণ্ডে একে অপরের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখলে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী হবে। এতে তাঁর সরকারও শক্তিশালী হবে। বিজ্ঞাপন রোববার রাতে নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী অংশ নেন। মতবিনিময় শেষে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন, নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনসহ নেতাকর্মীরা গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনার বিষয়ে জানান।


সাঈদ আল নোমান আরো বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, একটি গণতান্ত্রিক সরকার তখনই শক্তিশালী হয়, যখন জনগণকে সঙ্গে নিয়ে কর্মকাণ্ড পরিচালনা করে এবং জনগণের পাশে থাকে। এজন্য ঘরের ভেতরে ও বাইরে সৌহার্দ্য এবং ঐকমত্য থাকা প্রয়োজন। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছরের শেষ দিকে নির্বাচনের ঘোষণা আসতে পারে। তবে এখনো নির্দিষ্ট দিনক্ষণ বলা হয়নি। নির্বাচন ঘোষণা হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কোনো ধরনের ভেদাভেদ না রেখে দলের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করতে বলেছেন তিনি। সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী বারবার ঐক্যের কথা বলেছেন। আসন্ন স্থানীয় সংসদ নির্বাচনে দলের একক প্রার্থীকে বিজয়ী করতে সুদৃঢ় ঐক্য নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন তিনি। একই সঙ্গে দল ও সরকারের ভাবমূর্তি বাড়াতে যেকোনো ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকা এবং ভালো কাজে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, শক্তিশালী সংগঠন ও সরকারের ভাবমূর্তি বাড়াতে তৃণমূল নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও উন্নয়ন পরিকল্পনা মানুষের মাঝে ছড়িয়ে দিতেও নির্দেশনা দিয়েছেন তিনি।


তিনি বলেন, নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং তা যথাযথভাবে বাস্তবায়নের ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নেতাকর্মীরা যেমন উচ্ছ্বসিত ছিলেন, তেমনি আবেগে আপ্লুত হয়েছেন। বলতে গেলে রোববার ছিল চট্টগ্রাম বিএনপির ঈদের দিন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নেতাকর্মীরা অত্যন্ত খুশি মনে বাড়ি ফিরেছেন। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছেন। জনগণের আশা-আকাঙ্ক্ষা যেন বিএনপির মাধ্যমে প্রতিফলিত হয়, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সৎ, স্বচ্ছ ও জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়েই স্থানীয় সরকার নির্বাচন হবে। এসব প্রার্থীকে জনগণের দ্বারে দ্বারে গিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ