ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ দোকানদার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৯ ১৯:৪৯:৪৭
সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ দোকানদার গ্রেপ্তার সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ দোকানদার গ্রেপ্তার
নাদিম হায়দার,স্টাফ রিপোর্টার



মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মজনু (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাত ১০টা ১৫ মিনিটের দিকে সিরাজদিখান থানার রশুনিয়া ইউনিয়নের তাজপুর এলাকায় হিজলা ব্রিজের বিপরীতে মজনুর দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সিরাজদিখান থানার এসআই (নিঃ) মো. শাহ্ আলী ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার মো. মজনু জামালপুর জেলার মেলান্দহ থানার বানিয়াবাড়ী (পাঁচপাল্লা) এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি সিরাজদিখানের রশুনিয়া ইউনিয়নের তাজপুর এলাকায় আক্কাসের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।


সিরাজদিখান থানার পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার মজনুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে এবং মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ