ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত -২ আহত-১

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৮ ২৩:২১:২৩
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত -২ আহত-১ ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত -২ আহত-১
সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও :



ঠাকুরগাওয়ের সদর উপজেলার রহিমানপূর ইউনিয়নের নেংড়ীহাট এলাকায় মোটর সাইকেল আরোহী ও পথচারির মধ্যে মর্মান্তিক সড়কদূ- র্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন। ৮ আগষ্ট শনিবার দুপূরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে অর্ণব ইসলাম (১৩) এবং সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত দেবারু মোহাম্মদের ছেলে আবুল হোসেন (৬৫)। এতে গুরুতর আহত হয়েছেন রুহিয়া উপজেলার চামেশ্বরী গ্রামের বিএনপি নেতা নূরে আলমের ছেলে নীরব (১৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বালিয়াডাঙ্গী থেকে ঠাকূরগাঁও শহরের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল।



নেংড়ীহাট এলাকায় পৌঁছালে রাস্তা পারাপাররত পথচারী আবুল হোসেনকে সজোরে ধাক্কা দেয় যানটি। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। একই সময়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চালক ও আরোহী অর্নব গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ফোন করে ঠাকূরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-কে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অর্নব ইসলামের মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, মোটরসাইকেল চালকের অবস্থাও আশঙ্কাজনক। বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ ও দূর্ঘটনাকবলিত যানটি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ