ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৮ ২১:৩৫:২৭
ওসির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ওসির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:



কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইসলামের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহলের অপপ্রচারমিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় সাধারণ মানুষ। শুক্রবার (৮ আগস্ট) কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ‘সর্বস্তরের এলাকাবাসী’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ওসি মোঃ রফিকুল ইসলাম যোগদানের পর থেকেই সততা ও সাহসিকতার সাথে কটিয়াদীকে অপরাধমুক্ত করতে 'জিরো টলারেন্স' নীতিতে কাজ করছেন। তাঁর কঠোর পদক্ষেপে এলাকায় জুয়া, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের উৎপাত,মাদক,চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে ধারাবাহিক অভিযান পরিচালনা করছেন।


আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক নিয়ন্ত্রণে ওসির ভূমিকা সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেছে। এতে একটি প্রভাবশালী স্বার্থান্বেষী ও মাদক কারবারি চক্র ক্ষুব্ধ হয়ে তাঁর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। লোহাজুরী ইউনিয়নের আলোচিত শফিকুল হত্যা মামলাকে কেন্দ্র করে ওসির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার যে অভিযোগ ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। মূলত জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং তাঁকে বর্তমান কর্মস্থল থেকে বদলি বা প্রত্যাহারের লক্ষ্যেই এই অপপ্রচার চালানো হচ্ছে। একজন মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিয়ে তিনি সর্বমহলে প্রশংসিত হয়েছেন। বক্তারা আরো অভিযোগ করেন, ওসির এই জনপ্রিয়তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি কায়েমী স্বার্থান্বেষী মহল নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক সংবাদ প্রকাশ করে বিভ্রান্তি ছড়াচ্ছে। সমাবেশ থেকে অবিলম্বে এই অপপ্রচার বন্ধ এবং হলুদ সাংবাদিকতার সাথে জড়িতদের ও কুচক্রী মহলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে আরও কঠোর ও দূর্বার আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন কটিয়াদীবাসী। মানববন্ধনে বক্তব্য দেন কটিয়াদী উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিমউদ্দিন মেনু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিটু, শফিকুল ইসলাম ফুলু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম রফিক, উপজেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান ওবায়দুর, কটিয়াদী পৌর যুবদলের আহ্বায়ক ও কটিয়াদী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. শরীফ, আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আ. হান্নান, মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাদিউল ইসলাম, আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তসরিফুল হাসিবসহ আরও অনেকে।


মানববন্ধন থেকে বক্তারা কিশোরগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কটিয়াদীতে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওসি মোহাম্মদ রফিকুল ইসলামকে বর্তমান কর্মস্থলে বহাল রাখা প্রয়োজন। এম এ কুদ্দুস কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ