সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যু
সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যু
সঞ্জীব কুমার সাহা,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় সাপের কামড়ে জাকির হোসেন মৃধা (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তিনি গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা এবং সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার সকাল ৮টার দিকে কালিকাপুর গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্ত্রী পরিভানুর সঙ্গে মাটির ঘরের খাটে বসে মুড়ি খাচ্ছিলেন জাকির হোসেন। এ সময় খাটের নিচ থেকে একটি ছোট সাপ এসে তাঁর পায়ে কামড় দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর জাকির হোসেনের উচ্চ রক্তচাপ ও তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, জাকির হোসেনকে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরই তাঁর উচ্চ রক্তচাপ ও তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। ওই সময় তাঁর আইসিইউতে চিকিৎসা প্রয়োজন ছিল। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জাকির হোসেন মৃধার আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।# গলাচিপা, পটুয়াখালী ০১৬৮৮১৬২৯৬৪
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স