রংপুরে ৮ম শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
রংপুরে ৮ম শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
নিজস্ব প্রতিবেদক
রংপুরে ৮ম শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। রংপুরে প্রেমের সম্পর্কের মাধ্যমে ৮ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোঃ মনিরুজ্জামান @ মনির (২২)কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (০৭ আগস্ট) রাতে রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ধাপেরহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মনিরুজ্জামান (২২) মিঠাপুকুর থানাধীন দুর্গাপুর গ্রামের মোঃ জাহিদুল ইসলামের ছেলে। মামলার দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, ভিকটিম ৮ম শ্রেণীর একজন ছাত্রী। বিদ্যালয়ে যাতায়াতের পথে আসামি মোঃ মনিরুজ্জামান ভিকটিমকে প্রেম-ভালোবাসার প্রলোভন, বিবাহ করতে চায় বলে নানা রকম কথাবার্তা বলার এক পর্যায়ে ভিকটিমের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে। গত ২১ জুন ২০২৬ ইং তারিখ দুপুর ১২.৩০ ঘটিকায় আসামি ভিকটিমকে পীরগঞ্জ থানাধীন ঝিলমিল পার্কে যাওয়ার প্রস্তাব দিলে ভিকটিম সরল বিশ্বাসে রাজি হয়ে পার্কে ঘুরতে যায়। পার্কে ঘুরার এক পর্যায়ে আসামি ভিকটিমকে ঝিলমিল পার্কের ভূতের রুম নামক স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।ধর্ষণের ফলে ভিকটিম শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে আসামি ভিকটিমকে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিম তার মোবাইল ফোনের মাধ্যমে বাদী ও তার পরিবারকে সংবাদ দিলে বাদী ঘটনাস্থলে পৌছে তার মেয়েকে উদ্ধারপূর্বক মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। ৫। এই ঘটনায় গত ৩০ জুন ২০২৬ ভিকটিমের বাবা বাদী হয়ে রংপুর জেলার পীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-৪৭)। ঘটনার পরে থেকেই আসামি মোঃ মনিরুজ্জামান আত্মগোপনে চলে যায়। ৬। মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিকে গ্রেফতারে র্যাব-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি আভিযানিক দল ইং ০৭/০৮/২০২৬ তারিখ রাত ০৯.৩০ ঘটিকার সময় রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ধাপেরহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার পলাতক আসামি মোঃ মনিরুজ্জামান @ মনির (২২) কে গ্রেফতার করতে সক্ষম হয়। ৬। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে র্যাবের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত.... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স