ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আবুল হোসেনের মায়ের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর গভীর শোক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৮ ০০:৩৮:২৪
মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আবুল হোসেনের মায়ের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর গভীর শোক মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আবুল হোসেনের মায়ের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর গভীর শোক
নিজস্ব প্রতিবেদক


সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আবুল হোসেনের মায়ের ইন্তেকালে গভীর শোকদুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার কাছে তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করার প্রার্থনা জানান। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই অপূরণীয় শোক ধৈর্য ও সাহসের সঙ্গে মোকাবিলা করার তাওফিক কামনা করেন। মিফতাহ্ সিদ্দিকী বলেন, মা হারানোর শোক পৃথিবীর সবচেয়ে গভীর ও বেদনাদায়ক অনুভূতিগুলোর একটি। এই শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়।


মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমাকে তাঁর অশেষ রহমত ও মাগফিরাত দান করে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যকে এই কঠিন সময় ধৈর্য, শক্তি ও মানসিক দৃঢ়তার সঙ্গে অতিক্রম করার তাওফিক দান করুন। আমিন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ