রানীসংকৈলে সাপের কামরে যুবকের মৃত্যু
রানীসংকৈলে সাপের কামরে যুবকের মৃত্যু
পেয়ার আলী ,রানীশংকৈল:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সাপের কামড়ে যুবকের মৃত্যু হয়েছে | বর্তমান সময়ে যেখানে সরকারী হাসপাতালগুলোতে সাপের এন্টিভেনম পাওয়া যাচ্ছে সেখানে কিছু মানুষ ওঝার ওপর ভরসা করছেন | যার ফলে ঘটছে মৃত্যুর মত ঘটনা | জানা যায়--মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপটি কামড় দিলে রতন পাহানকে নিয়ো ওঝার শরণাপন্ন হন পরিবারের লোকজন | মধ্যরাতেই ওঝার ঝাড়ফুক সেড়ে বাসায় নিয়ে আসলে সকালে আবার লক্ষণ খারাপের দিকে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন পরিবারের লোকজন |
কর্তব্যরত চিকিৎসক রতন পাহানের অবস্থা আশঙ্কাজনক দেখলে দিনাজপুর মেডিক্যাল কলেজে রেফার্ড করে দেন | উপায় না পেয়ে পরিবারের লোকজন এম্বুলেন্স যোগে দিনাজপুর মেডিক্যাল যাওয়ার পথেই রতন পাহানের মৃত্যু হয় |
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স