ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বীন প্রতিষ্ঠার কাজে নিজেকে পরিপূর্ণভাবে আত্মনিয়োগই হবে প্রতিটি জামায়াত কর্মীর জীবনোদ্দেশ্য-নূরুল ইসলাম বুলবুল এমপি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৭ ২১:৩০:২৯
দ্বীন প্রতিষ্ঠার কাজে নিজেকে পরিপূর্ণভাবে আত্মনিয়োগই হবে প্রতিটি জামায়াত কর্মীর জীবনোদ্দেশ্য-নূরুল ইসলাম বুলবুল এমপি দ্বীন প্রতিষ্ঠার কাজে নিজেকে পরিপূর্ণভাবে আত্মনিয়োগই হবে প্রতিটি জামায়াত কর্মীর জীবনোদ্দেশ্য-নূরুল ইসলাম বুলবুল এমপি
নিজস্ব প্রতিবেদক


দ্বীন প্রতিষ্ঠার কাজে নিজেকে পরিপূর্ণভাবে আত্মনিয়োগই হবে প্রতিটি জামায়াত কর্মীর জীবনোদ্দেশ্য-নূরুল ইসলাম বুলবুল এমপি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিনের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, দ্বীন প্রতিষ্ঠার কাজে নিজেকে পরিপূর্ণভাবে আত্মনিয়োগই হবে প্রতিটি জামায়াত কর্মীর জীবনোদ্দেশ্য। আল্লাহর জমিনে সকল প্রকার জুলুমের অবসান ঘটাতে, মানবতার কল্যাণে এবং আল্লাহর হুকুমাতের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র পরিচালনার জন্য প্রতিটি জামায়াত কর্মীকে ঈমানের দাবি নিয়ে এগিয়ে আসতে হবে। নিয়মিত কোরআন, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন এবং জামাতে নামাজ আদায়ের মাধ্যমে নিজেদের জ্ঞান বৃদ্ধি ও চরিত্র গঠন করতে হবে। সালাত ভিত্তিক সমাজব্যবস্থা কায়েমের লক্ষ্যে কাজ করে যেতে হবে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী সূত্রাপুর-কোতয়ালী- গেন্ডারিয়া জোন কতৃক আয়োজিত দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, সার্বক্ষনিক জিকির ও ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে প্রতিটি জামায়াত কর্মী তার ঈমানকে মজবুতির মাধ্যমে আল্লাহর সন্তোষ অর্জনের চেষ্টা চালাবেন।


সূত্রাপুর-কোতয়ালী- গেন্ডারিয়া জোন পরিচালক মহানগরী অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসানের সভাপতিত্বে এবং জোন টিম সদস্য মাওলানা নেছার উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোতয়ালী থানা আমীর মাওলানা মতিউর রহমান, সূত্রাপুর থানা আমীর দাইয়ান সালেহিন, সূত্রাপুর পূর্ব থানা আমীর নোমান শিকদার, সূত্রাপুর থানা সেক্রেটারি সুলতানুর রহমান, গেন্ডারিয়া থানা সেক্রেটারি মাসুদ হেলাল জব্বার।


এছাড়াও সূত্রাপুর-কোতয়ালী- গেন্ডারিয়া জোনের সকল সাংগঠনিক থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন। বার্তা প্রেরক (আবদুস সাত্তার সুমন) সহকারী প্রচার সম্পাদক ঢাকা মহানগরী দক্ষিণ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ