ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া জেলা ট্রাক্টর পিক-আপ ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পুরাতন কমিটি বিলুপ্ত, ৭ সদস্যের বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৭ ২০:৫১:৫৭
বগুড়া জেলা ট্রাক্টর পিক-আপ ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পুরাতন কমিটি বিলুপ্ত, ৭ সদস্যের বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা বগুড়া জেলা ট্রাক্টর পিক-আপ ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পুরাতন কমিটি বিলুপ্ত, ৭ সদস্যের বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা
আদমদিঘী প্রতিনিধি-


বগুড়া জেলা ট্রাক্টর পিক-আপ কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজিঃনং২৭৫৪)পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।ঘোষিত কমিটিতে লিটন-কে আহ্বায়ক এবং রিপন-কে যুগ্ম আহ্বায়ক করে ১ নং সদস্য বাবলু, ২নং রতন , ৩নং বারিক , ৪নং আনোয়ার , ৫নং উজ্জ্বল কে নিয়ে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মিঠু এবং বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার-এর ছোট ছেলে, বিশিষ্ট ব্যবসায়ী মিম তালুকদার।


আরো উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক গুড্ডু এহসান। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং শ্রমিকদের অধিকার রক্ষা ও সংগঠনকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ