ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৭ ২০:২৬:৪৪
কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা
স্টাফ রিপোর্টারঃ


"সবাই মিলে বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি" প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের মোজাফরপুর মাদ্রাসা বাজারে মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা প্রশাসক ডা. খন্দকার মুশফিকুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি সরকারের মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতির বাস্তবায়নে প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন এবং মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভুঁইয়া মজনুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহানুর রহমান, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইয়া,কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, পানজু সওদাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, মাদক, জুয়া ও অনলাইন জুয়ার ভয়াবহতা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।



বিশেষ করে যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা, ইভটিজিং বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন প্রশাসক ও সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী, পেমই তদন্ত ফাঁড়ির ইনচার্জ আবু সিদ্দিক,কেন্দুয়া প্রেসক্লাব সাধারন সম্পাদক আব্দুল হাই সেলিম, মোজাফরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শরীফ আহমেদ। এ ছাড়াও সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ