ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৭ ১২:৪০:২৪
ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
মোঃ অপু খান চৌধুরী


কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্যমতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন্নী ইসলাম। গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা আহ্বান জানান নবাগত ইউএনও। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের আয়না ও জাগ্রত বিবেক। একটি সমৃদ্ধ ও সুন্দর ব্রাহ্মণপাড়া গঠনে আপনাদের সততা, বস্তুনিষ্ঠ লেখনী এবং গঠনমূলক পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে এ অঞ্চলের মানুষের সেবা নিশ্চিত করা আরও সহজ হবে।” প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মো. আবদুল আলীম খানের সভাপতিত্বে সভায় নবাগত ইউএনওকে ক্লাবের পক্ষ থেকে স্বাগত জানানো হয়।


সময় ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সৌরভ মাহমুদ হারুন মো. ইউনুস মিয়া, সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, সাংগঠনিক সম্পাদক মো. অপু খান চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল হক শাকিল, প্রচার সম্পাদক গাজী মোস্তফা কামাল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম রাজু, ক্রীড়া সম্পাদক মো. জাকির হোসেন এবং নির্বাহী সদস্য মো. আবু কাওসার, পারভেজ আলম, মো. আবদুল মান্নান, জসীমুল করীম ভূইয়াসহ অন্যান্য সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ