রাজাপুরে বসতঘরে চুরি, চোরের আঙুল কামড়ে ধরে রেখে দিলেন গৃহবধূ
রাজাপুরে বসতঘরে চুরি, চোরের আঙুল কামড়ে ধরে রেখে দিলেন গৃহবধূ
রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে ডহরশংকর গ্রামের খলিফা বাড়িতে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ সময় এক গৃহবধূ সাহসিকতার সঙ্গে চোরকে আটকানোর চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে চোরের আঙুল কামড়ে ধরেন। তবে সহযোগীদের সহায়তায় চোরটি পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে মো. নুরুজ্জামান খলিফার বসতঘরে সংঘবদ্ধ চোরের একটি দল গোপনে প্রবেশ করে। চুরির সময় ঘরের গৃহবধূ শব্দ পেয়ে জেগে উঠে এক চোরকে জাপটে ধরেন। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি চোরের আঙুল কামড়ে ধরে রাখেন। কিন্তু বাইরে অবস্থান করা অন্য সহযোগীরা এগিয়ে এসে চোরটিকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, পালিয়ে যাওয়ার সময় চোরের দল ঘর থেকে দুটি দামী মোবাইল ফোন নিয়ে যায়। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী পরিবার জানিয়েছে, তারা এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয়রা রাতের নিরাপত্তা জোরদার এবং চুরির ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স