ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভুমি অফিসের অনিয়ম, কোর্টের নিষেধাজ্ঞার পরও নামজারী


আপডেট সময় : ২০২৬-০৮-০৬ ১৭:৫৪:২৪
ভুমি অফিসের অনিয়ম, কোর্টের নিষেধাজ্ঞার পরও নামজারী ভুমি অফিসের অনিয়ম, কোর্টের নিষেধাজ্ঞার পরও নামজারী


আব্দুল্লাহ আল নোমান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভুমি অফিসের ব্যাপক অনিয়ম দূর্নীতির অভিযোগ উঠেছে। মহামান্য হাই কোর্ট ও সিনিয়র সহকারী জজ আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও জায়গা জমির নামজারী খারিজ প্রধান করা হয়েছে। 
 
জানা যায়, উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের কাজির বাহেরা গ্রামের মহর আলী ও জুয়েল মিয়া গংদের সাথে এস এ খতিয়ান ৪৮ এবং বিআরএস খতিয়ান ১৩৫,২৮,১৪২ সাবেক ২২৫ জমির পরিমান ২৩শতাংশ জমি নিয়ে মহামান্য হাই কোর্ট ডিভিশন ৮০৪৯/২০২২ রিভিশন আপিল ২৩৭/২০১৫ আবেদনের প্রেক্ষিতে ২৮জানুয়ারি ২০২৪ ইং তারিখের নিষেধাজ্ঞা এবং ঈশ্বরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের ৩৩/২৩ নং পিটিশনের প্রেক্ষিতে ২২ এপ্রিল ২০২৫ নিষেধাজ্ঞা প্রদান করেন আদালত। ওই নিষেধাজ্ঞা থাকার পরও ঈশ্বরগঞ্জ সহকারী কমিশনার ভুমি অফিস থেকে অনিয়নের মাধ্যমে ২৮ এপ্রিল ২০২৫ তারিখে নামজারী খারিজ প্রদান করা হয় যা আইনগত ভাবে নিষিদ্ধ ও অবৈধ। 

ঈশ্বরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের আইনজীবী মো. শহিদুল ইসলাম মুক্তি জানান, হাই কোর্টের নিষেধাজ্ঞা বা স্থিতআবস্থা থাকলে মিউটেশন বা নামজারি খারিজ দেয়ার নিয়ম নেই। দেয়া হলে তাহা আদালত অবমাননার সামিল।
 
এবিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি সালাউদ্দিন বিশ্বাস বলেন, নিষেধাজ্ঞার বিষয়টি জানা ছিলোনা তাই খারিজ করা হয়ে ছিলো এখন জানার পর এই বিষয়টির মধ্যে পুনরায় যেতে চাচ্ছি না।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ