ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বদরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৬ ০৮:১৬:১৯
বদরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে এক ব্যক্তির মৃত্যু বদরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে এক ব্যক্তির মৃত্যু
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর


রংপুরে বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের কাছিপাড়া গ্রামে নিজ বাড়িতে অসাবধানবশত বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে মোসলেম মন্ডল ওরফে ডাবরা (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ৫ আগস্ট দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির দুই স্ত্রী তিনজন সন্তান ছিলেন। পুুলিশ ও স্হানীয় ইউপি সদস্য বরাতে জানা গেছে, মৃত্যু মোসলেম মন্ডল বাড়ির একটি পরিত্যাক্তা ঘরে টিনে হাত দিলে সেখানে বিদ্যুৎ তার থাকায় বিদ্যুতায়িত হয় মারা যায়।


বদরগঞ্জ রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা লাশটি দাফনের জন্য ব্যবস্হা করছি। বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, পরিবারের আপত্তি না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ